ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজেকে আরো বেশি আবেদনময়ী করতে গিয়ে প্রাণ গেলো মডেলের

নিজেকে আরো বেশি আবেদনমীয় করতে অস্ত্রোপচার করান মার্কিন মডেল জোসলিন ক্যানো। কিন্তু ভুল অস্ত্রোপচারের কারণে গত ৭ ডিসেম্বর মৃত্যু হয় তার। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।


খবর অনুযায়ী, জোসলিন তার নিতম্ব আরো বড় করার জন্য এই প্লাস্টিক সার্জারি করান। আর এই অস্ত্রোপচার কলম্বিয়াতে করান তিনি। কিন্তু ভুল অস্ত্রোপচারের কারণে এই মডেলের মৃত্যু হয়েছে।জোসলিন একজন ফ্যাশন ডিজাইনারও ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার দারুণ প্রভাব ছিলো। এ মডেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারী রয়েছে ১ কোটি ৩০ লাখের বেশি। প্রিয় মডেলের মৃত্যুতে তার ভক্ত অনুরাগীরা শোক প্রকাশ করেছেন।


১৯৯০ সালে ক্যালিফোর্নিয়ার আনাহেইমে জন্মগ্রহণ করেন জোসলিন। তবে বেড়ে উঠেছেন ক্যালিফোর্নিয়ার লেক এলসিনোরে। মাত্র ১৭ বছর বয়েসে স্থানীয় ম্যাগাজিনে প্রথম মডেল হন তিনি। এরপর অনেক বিখ্যাত ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পেয়েছেন তিনি। অভিনয় করেছেন বেশ কিছু মিউজিক ভিডিওতে।

ads
ads
ads

Our Facebook Page